নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দর/ ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরে বহিরাগমন ও আগমন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় কোনো যাত্রী স্থলপথে দেশের বাইরে যাতায়াত করতে পারবেন না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন হতে যাচ্ছে: আইজিপি 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশ কী পাবে, কী দেবে? 

নির্দেশনায় বলা হয়, নির্বাচন ও গণভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির সময় অতীতেও নিরাপত্তাজনিত কারণে সীমান্ত ও স্থলবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে সরকার।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।