নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ব্রিফিংয়ে কথা বলেন উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হাসান/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় যৌথ টহল কার্যক্রম শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হাসান।

তিনি জানান, যৌথ টহলের মাধ্যমে নির্বাচন সম্পর্কে জনগণকে অভয় দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে তিনি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান।

নির্বাচনের সময়ে সেনাবাহিনী ভোটকেন্দ্র ও আশপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, কুইক রিঅ্যাকশন টিম প্রস্তুত রাখা, মোবাইল টহল, চেকপোস্ট স্থাপন ও প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন এই কর্মকর্তা।

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।