কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে: আসিফ মাহমুদ

মো. নাহিদ হাসান
মো. নাহিদ হাসান মো. নাহিদ হাসান , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ছবি: জাগো নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আজকে সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আমি ঢাকার ভোটার হিসেবে ভোট দিলাম, যেহেতু এবার দুইটি ব্যালট এবং সকাল বেলায় এখানে ভোটারের পরিমাণ একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  সবাইকে আমরা আহ্বান জানাবো যে, জনগণের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ছবি: জাগো নিউজ

তিনি বলেন, তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট বললেও তাদের অনেক নেতাকর্মী না ভোটের প্রচারণা করছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে, আশা করি ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার সম্ভাবনা নেই, বিপুল ভটে জয়ী হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর হতাশা বাড়িয়েছে। প্রার্থীদের বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। নাগরিকদের ভোটাধিকার যেন বঞ্চিত না হয়। এখনও পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে আশা করছি সারাদিন ঠিক থাকবে।

এনএস/জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।