রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এইচ এম ওমর ফারুক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি অটোরিকশাচালক মিলনের বরাত দিয়ে তিনি জানান, টিকাটুলি মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চালক সিএনজি অটোরিকশা রেখেই পালিয়ে যান।

নিহত ওমর ফারুক মাদারীপুরের শিবচর উপজেলার আজগর হাওলাদার কান্দি গ্রামের মৃত গোলাম কুদ্দুসের সন্তান। তার কাছে একটি স্বর্ণের চেইন ও নগদ ৩৪ হাজার ৪৮০ টাকা পাওয়া গেছে।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।