নির্বাচনে বিজয়ীদের কাছে নেটিজেনদের প্রত্যাশা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

১২ ফেব্রুয়ারি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বেশি সংখ্যক আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে প্রত্যাশার কথা জানান নেটিজেনরা।

মো. রাসেদুল ইসলাম লিখেছেন, ‌‘নতুন বাংলাদেশে আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না।’

গাজী মুনছুর আজিজ লিখেছেন, ‘অভিনন্দন তারেক রহমান। শুধু এটুকু মনে রাখুন, মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে আপনাদের বিশ্বাস করে, ভালোবেসে ভোট দিয়েছে।’

আবু সাঈদ সুরুজ লিখেছেন, ‘অসুস্থ পরিবেশ থেকে সুস্থ পরিবেশ এনে দেবে এটাই বিশ্বাস করি। বিএনপি ও মিত্র সাংসদদের অভিনন্দন ও শুভ কামনা। ধীরে ধীরে বিলুপ্ত হোক স্বাধীনতা বিরোধীরা।’

কাদের বাবু লিখেছেন, ‘বিএনপির নিরঙ্কুশ বিজয়। অভিনন্দন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

জুয়েল আইচ লিখেছেন, ‘৩০ লক্ষ ভাই-বোনের বিভীষিকাময় আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কোনোদিন পরাজিত হবে না।’

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি লিখেছেন, ‘ষড়যন্ত্রের শিকার হয়ে প্রায় ১৭ বছর দেশের বাইরে ছিলেন। কিন্তু হাল ছাড়েননি। ধৈর্য হারাননি। শত ঝড়-ঝাপটার মধ্যেও নিজের অবস্থান থেকে সরে যাননি। আবারও প্রাণিত হলো রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ধৈর্য, অপেক্ষা, সাহস ও দৃঢ় প্রত্যয় মানুষকে সাফল্য এনে দেয়। অবশেষে তিনিই শপথ নিয়ে ইতিহাস গড়বেন। অভিনন্দন জনাব তারেক রহমান।’

শেহজাদ আমান লিখেছেন, ‘সকল মেকানিজম, দেশবিরোধী ষড়যন্ত্র ও উগ্রপন্থার পদধ্বনিকে পরাজিত করে ‘বাংলাদেশ’-এর আত্মাকে ধরে রাখার জন্য অভিনন্দন প্রিয় নেতা! অভিনন্দন বিএনপি! সামনের কঠিন দিনগুলোর জন্য শুভ কামনা!’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।