একঘণ্টা চেষ্টায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর পুরান ঢাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে আগা সাদেক সড়কে ওই কারখানায় লাগা আগুন রাত ১১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন
এবার পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান বলেন, ‘ওই সড়কের আগামাসি লেনের ৭তলা ভবনের চতুর্থ তলার একটি জুতার কারখানার আগুন লাগে। প্রায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সার্ভিস বিষয়টি তদন্ত করছে।’

কেআর/আরএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।