দোহায় বাংলাদেশ দূতাবাস আজ বন্ধ, ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ মার্চ ২০২৬

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আজ রোববার (১ মার্চ) কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। সেজন্য আজ যেসব প্রবাসী বাংলাদে‌শির ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তা স্থ‌গিত করা হয়েছে।

দোহার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলেছে, ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ দূতাবাস বন্ধ থাকবে।

যেসব সেবাপ্রার্থীর ১ মার্চ ই-পাস‌পোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পরে জানানো হবে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ই-মেইল [email protected] এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

জেপিআই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।