মোহাম্মদপুরে প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০২ মার্চ ২০২৬
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- রেহানা বাদল (২৩), তারেক রহমান (২৩), মোহাম্মদ মুনা (৪০), মোহাম্মদ ইরফান (১৮), মোহাম্মদ আজাদ (৫৫), মো. মিরাজ (৩৬), মো. আকাশ (২৫) ও মো. জনি (৩৫)।

সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধদের মধ্যে দুজনকে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তি দুজনের মধ্যে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে তারেক রহমানের শরীরের ২০ শতাংশ দগ্ধ, ইরফানের ১৬ শতাংশ, মুনার ১২ শতাংশ, জনির ৩ শতাংশ, রেহানা বাদলের ২ শতাংশ, আজাদের ২ শতাংশ, মিরাজের ২ শতাংশ ও আকাশের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।