কাতারে সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের মেয়াদ বৃদ্ধি

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৩ মার্চ ২০২৬
কাতারে প্রবেশের ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন হবে/ফাইল ছবি

কাতারে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে থাকা সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের সময় বৃদ্ধি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

কাতার জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসা সংক্রান্ত কোনো লঙ্ঘন রয়েছে, তাদের ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট গত কয়েকদিনে বাতিল করা হয়েছে। এগুলোর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল।

ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ কম, তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন। এমন পরিস্থিতিতে কাতার সরকারের ভিসার মেয়াদ বৃদ্ধি স্বস্তি এনে দিয়েছে।

জেপিআই/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।