প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, ছবি: সংগৃহীত

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে এবং দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি।

কোস্টগার্ডের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে মহাপরিচালক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন।

এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কেএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।