ঢাকায় হঠাৎ ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৩ মার্চ ২০২৬
রাজধানীতে হঠাৎ বৃষ্টি। হাতিরঝিল এলাকা থেকে ছবিটি তুলেছেন মাহবুব আলম।

রাজধানী ঢাকার আকাশ শুক্রবার সন্ধ্যার পর মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়, যা পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রামপুরা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। কেউ ছাতা ব্যবহার করেন, কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।

রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করছিলেন দিপু চন্দ্র। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ছাতা নেই। এছাড়া গণপরিবহনেও জায়গা পাওয়া যাচ্ছে না।’

আরএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।