রাজধানীর নদ্দায় আগুন
নদ্দায় আগুনে জ্বলছে পদচারী-সেতু/ছবি: সংগৃহীত
রাজধানীর বারিধারা এলাকার নদ্দায় পদচারী-সেতুর নিচে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত্র হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
তিনি বলেন, নদ্দা এলাকায় সেতুর নিচে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/একিউএফ