কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৪ মার্চ ২০২৬
কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: বিএনপি মিডিয়া সেল

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা যোগ দিয়েছেন।

বৈঠকের এজেন্ডা অনুযায়ী চলমান অধিবেশনের মেয়াদকাল এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।