বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেলো চট্টগ্রামে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৯ মার্চ ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর/ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন রুট থেকে ঢাকাগামী পাঁচটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট।

বুধবার (১৮ মার্চ) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা ফ্লাইট, সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইট ও মালদ্বীপ-ঢাকা ফ্লাইট। এ ছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা ও এয়ার আস্ট্রার চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট চট্টগ্রামে ফিরে যায়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো শিগগিরই যথাযথ গন্তব্যে ফেরে।

এমএমএ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।