মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ পিএম, ২৮ মার্চ ২০২৬
২৬ শে মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করছে ডিএসসিসি, ছবি: জাগো নিউজ

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগর ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো.আব্দুস সালাম।

এর আগে অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারাসহ আরও অনেকে উপস্থিত আছেন। 

এনএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।