চসিকের অভিযানে ডেইরি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৯ মার্চ ২০২৬
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা/ছবি: সংগৃহীত

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে চট্টগ্রাম নগরীর একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) নগরীর এম এম আলী রোডে অবস্থিত ‘দেশ ডেইরি’ নামের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দধি ও ঘি উৎপাদন করা হচ্ছিল কারখানাটিতে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন পণ্য মজুত রেখে বিক্রি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।