কুমিল্লা-৬ আসনের এমপি

সচিবরা যা শিখিয়ে দিয়েছেন, সড়কমন্ত্রী সেটা বলেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০ এএম, ০৬ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও কুমিল্লা-৬ আসনে বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী, ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের জবাবে অসন্তুষ্টি প্রকাশ করে কুমিল্লা-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, হতাশ হলাম। আওয়ামী লীগের সময় যে উত্তর দিতো, মন্ত্রী সেই উত্তর দিয়েছেন। ওনার প্রতিটি কথা সচিবরা যা বলে দিয়েছেন, যারা টাকা লুণ্ঠন করেছেন তারা শিখিয়ে দিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মনিরুল হক চৌধুরী এক প্রশ্নে বলেন, আমি প্রশ্ন করেছি সাড়ে ১৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে, সেখানে আন্ডারপাস কোথায় গেল? ওভারপাসটি কেন হলো না? অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিলো ২০১৪ সালের নির্বাচনের সময়। এরপরে এত লোক মারা গেল, কিন্তু একজনও ক্ষতিপূরণ পায়নি।

তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয় বললেন ওভারপাস হবে, এক্সপ্রেসওয়ে হবে, এ রবীন্দ্রসংগীত বহু শুনেছি। আমাদের শান্তিমতো মরতে দেন। ওনার প্রতিটি কথা সচিবরা যা বলে দিয়েছেন, যারা টাকা লুণ্ঠন করেছেন তারা শিখিয়ে দিয়েছেন, সেটা তিনি বলেছেন। আমি এর প্রতিবাদ করছি।

এমওএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।