এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
নিহত সামিয়া জাহান তানিশা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার/ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণী নিহত এবং এক তরুণ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরের আগ্রাবাদে বারিক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম সামিয়া জাহান তানিশা (২০)। তিনি হাজেরা-তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. আবু তালেব পাটোয়ারী এবং মা নাসিমা সুলতানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রচীরের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে যায়। গাড়িটিতে এক তরুণ ও এক তরুণী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সামিয়াকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত তরুণের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান।

এমআরএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।