যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইফরান বলেন, খবর পেয়ে শনির আখড়া–রায়েরবাজারের মাঝামাঝি এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে জানানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাজী আল-আমিন/এমএএইচ/