মহাখালীতে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ ফাইল ছবি

রাজধানীর মহাখালী এলাকার একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আশরাফুল পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হাসান জানান, খবর পেয়ে মহাখালীর ওই আবাসিক হোটেলের পঞ্চম তলার ২০ নম্বর রুমে যাই আমরা। গিয়ে দরজা আটকানো দেখতে পাই। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আশরাফুলের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। পুরো শরীর ফ্যাকাশে হয়ে গেছে। শরীর আগের চেয়ে অস্বাভাবিক ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আশরাফুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার শালোটিয়া এলাকায়। তার বাবার নাম মো. বাদল মিয়া।

কাজী আল আমিন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।