রাউজানে আলোচিত কাউসার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৪ মে ২০২৬

চট্টগ্রামের রাউজান থানার আলোচিত কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৪ মে) র‍্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

এর আগে রোববার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, হত্যা মামলার এজাহারনামীয় আসামি টিপু কুমিল্লার বুড়িচং এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার টিপু রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রাউজান থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (ধারা ৩০২/৩৪) তাকে আসামি করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।