শেনজেন দেশে প্রবেশ করতে সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১১ মে ২০২৬

শেনজেন দেশে প্রবেশের জন্য ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।

সোমবার (১১ জুন) ঢাকার শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভ্রমণকারীদের উদ্দেশ্যে এ পরামর্শ দিয়েছে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, আপনার ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু যে কোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সঙ্গে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করে নিতে পারে।

জেপিআই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।