চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৪ মে ২০২৬
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু রেশমী আক্তার/ছবি সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তার মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল এবং আজ সকালে মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হন। ওই সময় বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার পথে শিশু রেশমী গুলিবিদ্ধ হয়। গুলি তার বাম চোখে লাগে।

প্রাথমিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।