যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৭ মে ২০২৬

যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মমিনুল ইসলাম বাবু (৪৫), মো. রকি, মো. আমির, মো. সুমন ওরফে মুছা (৩৬), সাব্বির আহম্মেদ আসিফ (২৮), জেসমিন আক্তার, মো. শুক্কুর আলী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম রবি, মো. রাজিব (৩০), রিফাত (২৯), মো. আনোয়ার (৩৮), মো. হাবিবুর রহমান (৫০), মো. শাহ আলম (৪৫), রাজু আহম্মেদ (২২), মো. আরমান (৩০), মো. সজল (৩০), মো. মিলন (৩০), মো. রাসেল (৪২), মো. রফিক (৪০) ও মো. হাবিবুর রহমান (৩৫)।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শনিবার (১৬ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করে।

তাদের মধ্যে পুরোনো মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানা মূলে সাতজন ও মোবাইল কোর্টে ১২ জনকে গ্রেফতার করা হয়।

তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।