কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৮ মে ২০২৬
কোরবানির পশুবাহী ট্রাক/ফাইল ছবি

কোরবানির পশু কোন হাটে বিক্রির জন্য পরিবহন করা হবে তা ট্রাকের সামনে ব্যানারে দৃশ্যমান করে লিখে রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

সোমবার (১৮ মে) এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে সাইফুল আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক দেশের যে কোনো স্থান থেকে কোরবানির পশু (গরু, ছাগল, মহিষ ইত্যাদি) ট্রাকে পরিবহন করার ক্ষেত্রে তা কোন হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছে তা (হাটের নাম ও ঠিকানা) ট্রাকের সামনে অবশ্যই সুস্পষ্টভাবে ব্যানারে দৃশ্যমান করে লেখা থাকতে হবে; যেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণসহ রাস্তায় অন্য কারও দ্বারা বাধাগ্রস্ত বা অসুবিধার সম্মুখীন হতে না হয়।

তিনি আরও বলেন, পশু পরিবহনের ক্ষেত্রে অন্য কারও দ্বারা বাধাগ্রস্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হলো। বিষয়টি যথাযথভাবে পালনের জন্য সব ট্রাক মালিক ও চালকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হলো।

এমএমএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।