পল্লবীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৮ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ছবি জাগো নিউজ

রাজধানীর পল্লবীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় সজীব (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সকালে পল্লবীর সাগুফতা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজীবকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা তানভীর বলেন, সজীব বাড়িঘরে জানালায় গ্রিলের কাজ করতেন। মোহাম্মদপুরে তার ওয়ার্কশপ রয়েছে। আজ সকালে পল্লবীর সাগুফতা মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানভীর আরও বলেন, সজীবের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। বাবার নাম মহিউদ্দিন। কিছুদিন আগেই তিনি বিয়ে করেছেন। তারা এক ভাই এক বোন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জাননো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।