রাজধানীতে এসির কম্প্রেসার বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৯ মে ২০২৬
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ফাইল ছবি

রাজধানীর রমনায় এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এ দুর্ঘটনার পর দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হলেন মোহাম্মদ মামুন (৩২), মোহাম্মদ রসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দুপুর ২টার দিকে রমনা এলাকা থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মামুনের শরীরের ৩৫ শতাংশ, রসুলের শরীরের ছয় শতাংশ ও রতনের শরীরের সাত শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, ‘দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের কাছ থেকে জানতে পেরেছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসি মেরামতের সময় এই দুর্ঘটনাটি ঘটে।’

কেএজেডআইএ/একিউএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।