শিগগিরই আশুগঞ্জ-আখাউড়া সড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ শুরু হবে


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলােমিটার পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে।

রােববার দুপুরে আখাউড়া-আশুগঞ্জ সড়ক পরিদর্শন শেষে আখাউড়া সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের সাথে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৬০৮ কােটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কের জন্য ভারত সরকার দেবে ১৫৭৩ কােটি টাকা আর বাকি ৩৫ কােটি টাকা দেবে বাংলাদেশ সরকার।

তিস্তা চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা সফরে আসছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা মূখার্জী। তার এই সফরে তিস্তা চুক্তি নিয়ে বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

সেতুমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যা সমাধানে আলােচনা চলছে। চিরেই দুদেশের সম্পর্কের কুয়াশা কেটে যাবে।

এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, আশুগঞ্জ-আখাউড়া সড়ক নির্মিত হলে দুদেশের যােগাযােগ ব্যবস্থা আরাে উন্নত হবে।

এর আগে দুপুর একটায় আখাউড়া স্থলবন্দরে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকায় নিযুক্ত ভারকীয় হাইকমিশনার পঙ্কজ সরন। এসময় তাদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মােকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।