মোটরসাইকেলে সঙ্গী নয়
অবরোধে নাশকতা ঠেকাতে আবারও মোটরসাইকেলে সঙ্গী বহন নিষেধ করলো সরকার। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এ প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকার সারাদেশে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কোনো যাত্রী/সঙ্গী বহন নিষিদ্ধ করেছে।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (সাউথ) খান মোহাম্মদ রেজোয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জাগোনিউজকে বলেন, `দুইদিন আগে মহানগর পুলিশ এই আদেশ জারি করেছে। সেখানে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী থাকাকে নিরুৎসাহিত করা হয়েছে।`
একজনের বেশি যাত্রী বহন করতে `নিষেধ` করা হয়েছে এটাও বলা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। মোটরসাইকেলে একজনের বেশি যাত্রী উঠানো হলে রাস্তায় একজনকে নামিয়ে দেয়া হচ্ছে।
এসএ/জেইউ/বিএ