সংসদে বাংলা ভাষা প্রচলন বিল-২০১৪ উত্থাপন
দশম জাতীয় সংসদের চলমান পঞ্চম অধিবেশনে বাংলা ভাষা প্রচলন (সংশোধন) বিল-২০১৪ উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী এ বেসরকারি বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান আইনের নতুন ২ ক ধারা সন্নিবেশ করার প্রস্তাব করা হয়। নতুন ধারায় বলা হয়, অন্য কোন আইনে বা কোন আদালতের রায়, ডিক্রি বা আদেশ যা কিছুই থাকুক না কেন, এ আইনের বিধানাবলী প্রাধান্য পাবে।
পরে পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও বেসরকারি বিল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
আরএস