গুলিস্তানে র‍্যাবের পুরস্কার বিতরণ


প্রকাশিত: ০৬:১৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টিকারীদের বিষয়ে তথ্য দিয়ে ও গ্রেফতারে সহায়তা করতে যারা র‍্যাবকে সহায়তা করেছেন তাদের র‍্যাবের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলিস্তানে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সহায়তাকারী পাঁচজনকে ২০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন।

এ সময় বেনজীর আহমেদ বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ যদি সবাই মিলে একসাথে কাজ করে তাহলে নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহজ হবে।

তিনি আরও বলেন, বাংলা ভাই-জেএমবিদের রুখতে যেভাবে মানুষ সহায়তা করেছিল সেভাবে যদি সহয়তা করে তাহলে হরতাল ও অবরোধে নাশকতাকারী সৃষ্টিকারীদের নির্মূল করা যাবে।

এর আগে ২৪ জানুয়ারি শনিবার অবরোধে নাশকতাকারীদের বিষয়ে তথ্য ও গ্রেফতারে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ ও সর্বনিম্ন ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

জেইউ/বিএ


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।