নাশকতাকারীদের ধরিয়ে দিতে ডিএমপি’র পুরস্কার ঘোষণা
হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টিকারীদের কেউ ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ পুরস্কারের ঘোষণা দেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, নাশকতাকারীরা একের পর নাশকতা চালিয়ে যাবে, বোমাবাজি করে দেশের শান্তিপ্রিয় মানুষকে আগুনে পুড়িয়ে মারবে তা হতে দেয়া হবে না।
সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে উল্লেখ করে কমিশনার বলেন, ডিএমপি এলাকায় কোনো নাশকতাকারীকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে তিনি রাজধানীবাসীর সহযোগিতা কামনা করেন।
জেইউ/বিএ