ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ হচ্ছে
অবশেষে ঢাকাকে ভেঙে বৃহত্তর ময়মনসিংহে আরো একটি বিভাগ চালুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে মন্ত্রীপরিষদ বিভাগকে অনুশাসন দিয়েছে মন্ত্রীসভা। একই সঙ্গে, ঢাকাকে ভেঙে বৃহত্তর ফরিদপুরেও বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর চট্টগ্রামকে ভেঙে বিভাগ করা হবে বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালিতে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, মন্ত্রীসভা অনুশাসন দিয়েছে মাত্র। সিদ্ধান্ত চুড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাঠানো হবে প্রশাসনিক সংস্কার সম্পর্কিত জাতীয় কমিটিতে। যার চেয়ারম্যান হিসেবে রয়েছে প্রধানমন্ত্রী। কমিটি এটি চুড়ান্ত করবে।
এসএ/এআরএস