জানাজা বায়তুল মোকাররমে, দাফন বনানী কবরস্থানে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা সর্বসাধারণের সুবিধার্থে ২৭ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।
সোমবার দুপুরে দফতরের দায়িত্বে নিয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর বরাত দিয়ে সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নামাজে জানাজা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
# বিমানবন্দর থেকে গুলশানে আসবে কোকোর মরদেহ
# ৫ নেতার কাঁধে থাকবে কোকোর মরদেহ
# কোকোর জানাজা মিরপুর স্টেডিয়ামেও চায় খেলোয়াড়রা
# শোক বইয়ে ৩ হাজার বাণী
# মালয়েশিয়া বিমান বন্দরে কোকোর মরদেহ
-এমএম/আরএস