একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিসরূপ এ বছর দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এদের মধ্যে ভাষা আন্দোলনে মরণোত্তর পুরস্কার পাচ্ছেন মরহুদ পিয়ারু সরদার। মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবুর রহমান দেবদাস। বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বীজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা।
শিল্প কলায় পুরস্কার পাচ্ছেন ৩ জন। এদের মধ্যে মরণোত্তর পুরস্কার পাচ্ছেন মরহুম আব্দুর রহমান বয়াতি। এছাড়াও পুরস্কার পাচ্ছেন এস.এ আবুল হায়াত ও এ.টি.এম শামসুজ্জামান।
শিক্ষায় পুরস্কার পাচ্ছেন, ডা. এম.এ মান্নান ও সনৎ কুমার সাহা। গবেষণায় পুরস্কার পাচ্ছেন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। সাংবাদিকতায় পুরস্কার পাচ্ছেন, কামাল লোহানী এবং গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর।
এছাড়াও সমাজ সেবায় পুরস্কার পাচ্ছেন, ঝর্না ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। ১৯ ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএএস/এসএ/আরআই