ধামরাইয়ে ৩২ শ্রমিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর ধামরাই উপজেলার কালামপুর বিসিক শিল্প নগরীর ক্যামেরিনা নিট কম্পোজিট নামক তৈরি পোশাক কারখানায় আন্দোলন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ৩২ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। রোববার রাতে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদি হয়ে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, কারখানার দুই শতাধিক শ্রমিক বকেয়া বেতন ও নতুন মজুরি কাঠামোর দাবিতে বেশ কিছুদিন ধরে কারখানায় প্রবেশের পর কাজে যোগদান না করে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে আসছিল।

কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করলেও নতুন মজুরি কাঠামোর দাবি নাকচ করে দেয়ায় আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকরা রোববার কারখানায় ভাঙচুর চালায়।

এ ঘটনায় মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন অবৈধ দাবি করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে কারখানার ৩২ জন শ্রমিকের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।