ঢাকায় আসছেন ভারতীয় নৌ প্রধান
বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের আমন্ত্রণে ঢাকা আসছেন ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল আর কে ধাওয়ান। আগামী রোববার এ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসবেন তিনি।
ভারতের নৌবাহিনী প্রধানের সফর সঙ্গী হিসেবে থাকবেন তার পত্নী ও ইন্ডিয়ান নেভি ওয়াইভস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মিনু ধাওয়ান। শুক্রবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর কে ধাওয়ানের এই সফরকালে ‘আইএনএস’ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন।
এ সময় তিনি চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমীকে দু’টি ‘এন্টারপ্রাইজ ক্লাস বোট’ উপহার দিবেন।
এডমিরাল ধাওয়ানের সফর হচ্ছে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ঐতিহ্যের অংশ। যা দুই প্রতিবেশী নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করবে।
আরএস/পিআর