মমতার নৈশভোজে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা


প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্মানে এক নৈশভোজে মিলিত হয়েছিলেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। শুক্রবার সন্ধ্যা ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের বাসায় মিলিত হন তারা। এছাড়া রাত ১০টায় এই নৈশভোজে সাংবাদিক, আইনজীবী, অর্থনীতিবিদ ও দেশের বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন।

জানা গেছে, নৈশভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক মন্ত্রী ফারুক খান।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, আবদুল মঈন খান ও লেঃ জেঃ মাহবুবুর রহমান।

নৈশভোজে হুসাইন মোহাম্মদ এরশাদও উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট আইনজীবী র‌্যারিস্টার রফিকুল হক ও অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।