ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের পর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা ।

একই সঙ্গে এবার ভাষা শহীদদের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ওপার বাংলার শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন।

এরপর একে একে মন্ত্রিসভার সদস্যরা এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করনে।

এরপর পর্যায়ক্রমে সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি সংস্থার প্রধানরাও শ্রদ্ধা জানান।

তবে প্রতিবারের মত এবার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রিয় শহীদ মিনারে যাননি বিএনপি`র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।