রোব ও মঙ্গলবারের পরীক্ষার সিদ্ধান্ত বিকেলে


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি জোটের হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শনিবার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের বাসভবনে বিকেল ৩টায় এ জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। চলমান অবরোধের পাশাপাশি এ হরতাল আহ্বান করা হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান; দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবীদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফজুল কুরআন গ্রুপ); কারিগরি ও উচ্চতর কারিগরিতে উচ্চতর গণিত-২/হিসাববিজ্ঞান-২/ভূগোল ও পরিবেশ-২, কৃষি শিক্ষা-২ বিষয়ে পরীক্ষা রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার এসএসসিতে জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি; দাখিলে ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও দাখিল কারিগরিতে আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সংবাদ সম্মেলনে তা জানানো হবে।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।