সারাদেশে এসএসসির ৭ম দিনের পরীক্ষা চলছে
সারাদেশে এসএসসি ও সমমানের ৭ম দিনের পরীক্ষা চলছে। শনিবার সকাল ১০টা থেকে এসএসসির রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ, দাখিলের সাধারণ গণিত, কারিগরি ও দাখিল কারিগরির আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে বেলা ১টায়।
পরীক্ষাটি গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পিছিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এ নিয়ে এসএসসি ও সমমানের প্রতিটি পরীক্ষা পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হয়েছে।
এআরএস/এমএস