দগ্ধ সুপারভাইজার শাকিল মারা গেছেন
নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমা হামলায় দগ্ধ সুপারভাইজার শাকিল হোসেন মারা গেছেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে ২৫ ফেব্রুয়ারি রাতে ভুলতা গাউছিয়ায় উৎসব পরিবহন নামের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাস পাহারায় থাকা ঘুমন্ত সুপারভাইজার শাকিল হোসেনসহ সহকারী ইয়াছিন গুরুতর আহত হন।
পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল।
বিএ/পিআর