শ্যামলীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১০ মার্চ ২০১৫

রাজধানীর শ্যামলীতে একটি পোশাক কারখানায় আগুন লেগে পুরো একটি ফ্লোর পুড়ে গেছে। মঙ্গলবার রাত ১১.৪০ এর দিকে পিনাক অ্যাপারেল নামে এ পোশাক কারখানায় আগুন লাগে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার উপ-পরিদর্শক শেখ মফিজুল ইসলাম। 

সবশেষ পাওয়া খবরে জানা যায়, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত ১২.৫৫তে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  আগুন নিয়ন্ত্রণে আসার খবরটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা মো. আলী।


জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।