রাজধানীতে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি


প্রকাশিত: ০৮:১১ এএম, ১১ মার্চ ২০১৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের এক কর্মচারীর ছেলে খুনের ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দুলাল ওরফে আনু, বিল্লাল, শরিফ মাহমুদ, আমজাদ ও ওয়ালীউল্লাহ। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন,  সুমন, সালাউদ্দিন ও জাবেদ মিয়া। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাকি সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনু ও বিল্লাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।

বিএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।