খালেদা জিয়া এখন জঙ্গি নেত্রী : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:০২ পিএম, ১১ মার্চ ২০১৫
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  খালেদা জিয়া এখন কোনো রাজনৈতিক দলের নেত্রী নন। তিনি এখন জঙ্গি নেত্রী। বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এম এ আউয়ালের এক সম্পূরক প্রশ্নের মৌখিক উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। গ্রেফতারি পরোয়ানা ও কার্যালয় তল্লাশির জন্য আদালতের নির্দেশ গুলশান থানায় পৌঁছানো মাত্রই পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নেত্রী যে দাবি-দাওয়া দিয়েছেন তা সবই তার নিজের ও তার পুত্রের জন্য। দেশের মানুষের কল্যাণের জন্য তার কোন চিন্তাও নেই, দাবিও নেই। তাই জনগণ এখন তাকে একেবারেই সমর্থন করে না। জনগণ তার প্রতি ক্ষুব্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ না নিলে বহু আগেই জনগণ তাকে (খালেদা) গুলশান কার্যালয় থেকে বের করে দিত।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।