প্রশাসনে ১৯ উপসচিব পদে রদবদল


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১১ মার্চ ২০১৫

প্রশাসনে ১৯ উপসচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশ বলা হয়েছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা সালমা জাফরীনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হামিদুল রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম মুনিমা হাফিজকে শিক্ষায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোমেনা মনিকে অর্থ বিভাগে, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা বেগম আফসারী খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, পরিকল্পনা বিভাগের উপসচিব শফিকুজ্জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, ভুমি মন্ত্রণালয়ের উপসচিব সাজেদুল কাইয়ুম দুলালকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।

এ দিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব বেগম মোমেনা খাতুনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ মুর্তজা মামুনকে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রদান প্রকল্প-২ এর উপপরিচালক (অর্থ) পদে পদায়ন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসককের কার্যালয়ের উপ-পরিচালক মল্লিক সাইদ মাহবুবকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আবদুর রউফকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তাজুল ইসলামকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক পদে দেয়া হয়।

এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক আবুল কালাম আযাদকে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে কারিগরি শিক্ষা অধিদফতরে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক পদে দেয়া হযেছে।

আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আফজাল হোসেনকে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রদান প্রকল্পের-২ পর্যায়ের প্রকল্প পরিচালক এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাহবুবুর রহমানকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক করা হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।