সালাহউদ্দিনের বিষয়ে কোনো তথ্য নেই : আইজিপি


প্রকাশিত: ১১:১০ এএম, ১২ মার্চ ২০১৫
ফাইল ছবি

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে পুলিশ আটক করেনি। এছাড়া কে বা কারা তাকে নিয়ে গেছে সে সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে মিরপুর স্টাফ কলেজে এক কর্মশালা শেষে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, তাকে যদি আটক করা হতো, তাহলে ২৪ ঘণ্টার ভেতর আদালতে উপস্থিত করার যে বাধ্যবাধকতা রয়েছে তা করা হতো।

এর আগে দুপুরে স্বররাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জআমান খান কামাল বলেছেন, সালাহ উদ্দিন আহমেদ নিঁখোজের বিষয়ে সরকার পরিষ্কার নয়। তিনি হয় তো অন্য কোথাও পালিয়ে লুকিয়ে থাকতে পারেন। তবে থানায় সালাউদ্দিনের পরিবার জিডি করতে গেলে পুলিশ জিডি নেয়ি নি কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেন নি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে বলে তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।