বসুন্ধরার চেয়ারম্যানের জামিন লাভ


প্রকাশিত: ১১:৩১ এএম, ১২ মার্চ ২০১৫

কর ফাঁকির মামলায় জামিন পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার শাহ আলমসহ তিনজনের জামিন মঞ্জুর করেন।
মামলার অপর আসামিরা হলেন- আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম ও ছেলে শাহাদাত সোবহান।

মামলা সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা ২০০৭ সালের ২৫ জুলাই বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের নামে তাদের বিরুদ্ধে আট কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার কর ফাঁকির অভিযোগ আনা হয়।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।