ঢাকার শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেফতার
ঢাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে পশ্চিম বাংলার সিআইডি পুলিশ। রোববার ইন্টারপোল নয়া দিল্লী, ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পশ্চিম বাংলা সিআইডি, পুলিশ (ব্যারাকপুর থানা মামলা নং- ০৯/২০১৫, তারিখ-০৮/০২/২০১৫, ধারা-১৪) ফরেনার্স এ্যাক্ট সংক্রান্তে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাংলাদেশের রমনা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে গ্রেফতারকৃত আসামি মোল্লা মাসুদকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরএস/পিআর