পল্লবীর অপহৃত কবিরাজ উদ্ধার : গ্রেফতার ৩
রাজধানীর পল্লবী থেকে অপহৃত কবিরাজ বিমল শীলকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে একই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. দেলোয়ার হোসেন দেলু, ডলাস ও মো. জাহাঙ্গীর হোসেন।
বিমল শীলের মেয়ের জামাতা শুভ শীল জানান, অপহরণের বিষয়ে গত ১৩ মার্চ পল্লবী থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) দায়ের করে গোয়েন্দা পুলিশের সহযোগীতা কামনা করা হয়। এরই প্রেক্ষিতে ডিবি পুলিশ মিরপুর পল্লবী এলাকা থেকে বিকাশের টাকা নেয়ার সময় অপহরণকারীদের হাতে নাতে গ্রেফতার করে।
জেইউ/এএইচ/আরআই